top of page

সচরাচর মনে আসে এমন প্রশ্ন ও তার উত্তর

সবুজ অবুঝ শিশু অঙ্গনে কোন ক্লাস পর্যন্ত রয়েছে?

বর্তমানে প্রথম থেকে ক্লাস দশম পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়ছে। মাননীয় পশ্চিমবঙ্গ সরকার গত ১৬ই জুলাই ২০১৮ সবুজ অবুঝ শিশু অঙ্গন-কে জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে আপগ্রেডেশনের অনুমোদন দিয়েছেন। ২০২১ সালে ছাত্র-ছাত্রীরা সবুজ অবুঝ শিশু অঙ্গনের প্রথম ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হবে।

কোভিড-নাইন্টিন -এর কারণে চলা লকডাউনের পরিপ্রেক্ষিতে স্কুল অনলাইনে কী ব্যবস্থা নিয়েছে?

Zoom লাইভ সেসন মাধ্যমে লাইভ ক্লাস অনলাইন Moodle লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে পড়াশোনা ওয়েবসাইটঃ http://lms.shishuangan.edu.in এবং অ্যান্ড্রয়েড অ্যাপ- এর মাধ্যমে অডিও-ভিডিও লেস্‌ন্‌স্‌, ক্যুইজ, অনলাইন অ্যাসাইনমেন্ট ইত্যাদি নিয়মিত প্রিন্টেড বাড়ির কাজ দেওয়া এবং দেখে দেওয়া বাড়ি থেকে পর্যায়ক্রমিক পরীক্ষা

কোন ক্লাস কখন হয়?

প্রথম শ্রেণী: ১০টা ৫০ থেকে ২টা ৫০ দ্বিতীয় শ্রেণী: ১০টা ৫০ থেকে ৩টা ৩০ তৃতীয় শ্রেণী: ১০টা ৫০ থেকে ৩টা ৩০ চতুর্থ শ্রেণী: ১০টা ৫০ থেকে ৩টা ৩০ ------------------------------------------------------------------------------ পঞ্চম শ্রেণী: ১০টা ৫০ থেকে ৩টা ৩০ ষষ্ঠ শ্রেণী: ১০টা ৫০ থেকে ৪টা সপ্তম শ্রেণী: ১০টা ৫০ থেকে ৪টা ৩০ অষ্টম শ্রেণী: ১০টা ৫০ থেকে ৪টা ৩০ নবম শ্রেণী: ১০টা ৫০ থেকে ৪টা ৩০ দশম শ্রেণী: ১০টা ৫০ থেকে ৪টা ৩০

স্কুল কি রিকগনাইজড?

হ্যাঁ, মাননীয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সবুজ অবুঝ শিশু অঙ্গন দশম শ্রেণী পর্যন্ত অনুমোদিত।

স্কুল কি অ্যাফিলিয়েটেড?

হ্যাঁ, মাননীয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক সবুজ অবুঝ শিশু অঙ্গন দশম শ্রেণী পর্যন্ত অ্যাফিলিয়েটেড।

স্কুল ফি'জ কত?

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের সঙ্গে স্কুল ফি'জ জানানো হয়েছে

এখানে পড়ানোর মাধ্যম কী?

সবুজ অবুঝ শিশু অঙ্গনে পঠন -পাঠনের মাধ্যম বাংলা।

ইংরেজি কি পড়ানো হয়?

ইংরেজি অবশ্যই পড়ানো হয়। যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ানো হয়।

স্কুলে কি ডিসকাউন্ট স্টোর আছে?

হ্যাঁ, স্কুলে একটি কাট প্রাইস কাউন্টার রয়েছে যেখান থেকে স্কুলের পাঠ্য বই খাতা ও অন্যান্য স্টেশনারী ডিসকাউন্টেড প্রাইসে কেনা সম্ভব।
AnchrFees
bottom of page